মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

যারা শ্রমিকদের বেতন দিচ্ছেন না তাদের এনআইডি ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে: উপদেষ্টা আসিফ

Reporter Name / ১১৮ Time View / 889 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

শ্রমিকদের যারা বেতন দিচ্ছেন না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এর কারণ হচ্ছে যাতে তারা বিদেশে পালিয়ে যেতে না পারেন। উপদেষ্টা বলেন, অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করছে না।

নিজস্ব প্রতিবেদক,

রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের বকেয়া সরকার দিতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে। যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।’

‘আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়’, যোগ করেন শ্রম উপদেষ্টা।

খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন আসিফ। বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।’

শ্রমিক অসন্তোষ কমাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যেটা শ্রম মন্ত্রণালয়ের কাজ নয়, সেটিও করা হচ্ছে বলে জানান শ্রম উপদেষ্টা। তিনি বলেন, ‘আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। আমরা শ্রমিকদের দেয়া সুযোগসুবিধা প্রতিনিয়ত মনিটরিংয়ে রেখেছি।’

আগের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সভায় বাংলাদেশকে অপদস্থ হতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এবারের আইএলওর তাছে বাংলাদেশের অবস্থান ছিল ইতিবাচক এবং প্রশংসনীয়। আইএলওর করা মামলা তুলে নেয়ার বিষয়ে কয়েকটি দেশ বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়েছে।’

২০২৪ সালে দেশের কারখানার কাজের গতি তিনগুণ বেড়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। বলেন, ‘আগামী ১০ বছরে আমরা আরও তিনগুণ পোশাক কারখানার ব্যপ্তি বাড়াবো।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর