শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঢালাও গায়েবি মামলায় সরকার বিব্রত: আইন উপদেষ্টা

Reporter Name / ৮০ Time View / 345 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক,

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগ সংষ্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর থেকে এখনও বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী।

এ সময় দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেয়া হবে বলে জানান কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর