শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শ্রীবরদীতে শূণ্য চাষে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ৯৩ Time View / 7894 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

রাফি সওদাগর,

২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদী শূণ্য চাষে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে মাঠ দিবস, কারিগরি আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুরুয়া পশ্চিমপাড়ায় ফসলের মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
ওইসময় তিনি বলেন, এক কেজি সরিষা দিয়ে ১০ হাজার টাকার সরিষা উৎপাদন হয়। তাছাড়া ধান পাকার আগে সরিষা ছিটাতে হয়। পরে ধান কেটে ঘরে তোলার পর দেখা যাবে সরিষার ক্ষেত। কিছুদিন পরেই ঘরে তোলা যাবে সরিষা। তিনি সবাইকে সরিষা আবাদের আহবান জানান।
শেরপুর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন. কৃষক মো. সাইদুর রহমান প্রমুখ।
পরে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা বীজ বিতরণ ও ধান ক্ষেতে সরিষার বীজ বপন করেন অতিথিবৃন্দ। ওইসময় স্থানীয় আড়াইশ কৃষক ও কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন.


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর