রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের

Reporter Name / ১২৭ Time View / 5910 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুই শিশু হল, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নলছিটি থানার ওসি আবদুস সালাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুদের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাহিরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে তারা। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওসি আবদুস সালাম বলেন, দুই শিশুর ‍মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর