বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নেইমারের ১০ নম্বর জার্সি কাকে দিল ব্রাজিল?

Reporter Name / ৩১৪ Time View / 9108 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল। অক্টোবরে অনুষ্ঠিত বাছাই পর্বের দুই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায় কিছুটা ভদ্রস্থ অবস্থানে উঠেছে সেলেসাওরা। এই নভেম্বরে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। চোটের কারণে এই দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ১০ নম্বর জার্সিধারী রদ্রিগো। ফলে নভেম্বরের ম্যাচ দুটির জন্য কে পাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন কার গায়ে উঠতে যাচ্ছে সেলেসাওদের বিখ্যাত ১০ নম্বর জার্সি।

নিজস্ব প্রতিবেদক,

নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে উঠছে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়ার গায়ে।


গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান নেইমার। ফলে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু এবার রদ্রিগোও ইনজুরিতে ছিটকে যাওয়ায় রাফিনিয়া পাচ্ছেন পেলে, রোনালদিনহো, কাকা, নেইমারসহ বিখ্যাত সব তারকার গায়ে ওঠা জার্সিটি।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ফর্মে আছেন রাফিনিয়া। এই উইঙ্গার সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন।

জাতীয় দলের হয়েও ভালো ফর্মে আছেন রাফিনিয়া। অক্টোবরে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে ম্যাচটি খেলবে সফরকারী ব্রাজিল। এরপর আগামী ২০ নভেম্বর ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর