রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বেনাপোল বন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেস্টা, সাখাওয়াত হোসেন

Reporter Name / ১৪৯ Time View / 4387 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মোঃ জাকির হোসেন,

দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করলেন নৌ-পরিবহন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেস্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
১৪ নভেম্বর বেলা ১২টার দিকে লাল ফিতা কেটে শুভ উদ্বোধনের ঘোষণা দেন অন্তর্বতী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন,এনডিসি,পিএসসি। বাংলাদেশ-ভারতের মধ্যে বানিজ্য সম্প্রসারনের লক্ষ্যে ভেহিকেল রক্ষনাবেক্ষন এবং বেনাপোল বন্দর সহ বেনাপোল-যশোর মহা-সড়কের যানজট নিরসনে দীর্ঘপ্রতিক্ষীত আধুনিক মানের এই টার্মিনালটি নির্মাণে উন্নয়ণের গতিধারা তরান্বিত হলো।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. এম শাখাওয়াত হোসেন বলেন বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য সংরক্ষণের জায়গা সংকট রয়েছে। নতুন টার্মিনাল চালু হলে এই সংকট অনেকটাই কেটে যাবে। বন্দরে ট্রাকের ধারণক্ষমতা কম থাকায় বন্দর জুড়ে লেগে থাকে যানজট।
এতে ব্যহত হয় আমদানি-রপ্তানি কার্যক্রম এমনকি জায়গার অভাবে আমদানিকৃত অধিকাংশ পণ্য রাখা হয় খোলা আকাশের নিচে। পণ্য খালাসের জায়গা সংকটে দিনের পর দিন অপেক্ষা করতে হয় ট্রাক চালকদের।
এমন পরিস্থিতিতে ভেহিকেল টার্মিনালটি চালু হলে যানজট নিরসনের পাশাপাশি বাণিজ্যে গতি ফিরবে।
এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,  বেনাপোল কাস্টমস এর কমিশনার কামরুজ্জামান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)কাজী নাজিব হাসান,শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন, নিশাত আল নাহিয়ান (এএসপি নাভারণ সার্কেল,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবে সভাপতি মফিজুর রহমান স্বজন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের
ভারত,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা,বেনাপোল ইমিগ্রেশন ওসি ২ মোঃ ফারুক হোসেন, আইসিপি ক্যাপের নায়েক সুবেদার মোঃ ফরিদ উদ্দিন,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি,বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,এছাড়াও বেনাপোল স্থল বন্দরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ ব্যবসায়ী-আব্দুল লতিফ,আমিনুল ইসলাম আনু সহ অন্যান্য সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সকল প্রতিষ্ঠান ও আমদানি-রপ্তানী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর