সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি, আটকে গেলেন ঝাড়খণ্ডে

Reporter Name / ৯৫ Time View / 1201 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক,

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রচার শেষে দিল্লিতে ফেরার কথা ছিল তার। কিন্তু মোদির উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়ায় তা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

আগামী বুধবার ঝাড়খণ্ডে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

দেওঘর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন নরেন্দ্র মোদি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, দিল্লি থেকে বিকল্প বিমান দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছে। সেই বিমানেই দিল্লি ফিরতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে একই দিন দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় হেলিকপ্টারে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে কংগ্রেস নেতা হেলিকপ্টরকে ওড়ার অনুমতি দেয়া হয়নি। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিধি ভেঙে রাহুলের কপ্টারকে ওড়ার অনুমতি দেয়া হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর