বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি, খবরে নতুন মোড়

Reporter Name / ৩৫৭ Time View / 4207 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সম্প্রতি গণমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির। তবে কিছুদিন যেতে না যেতেই তার বিয়ে নিয়ে তথ্য বিভ্রাট দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

জানা গেছে, আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না।

কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার বলছে, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে।

আরও জানা যায়, রাইসা ও রামিসা জমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিলো রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিসা। 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে তৌহিদ আফ্রিদি। এরমধ্যে তার বিয়ের ছবি প্রকাশ্যে এলো।
 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর