বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিসের সংবর্ধনা

Reporter Name / ১৫২ Time View / 5304 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ  ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গির ও বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ কারি শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সে কামনা করেন নেতৃবৃন্দ।’

উল্লেখ্য, বিস্ময়কর ও প্রখর মেধাবী হাবিব নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর