মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানালো র‌্যাব

Reporter Name / ১০৫ Time View / 4159 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

রাজধানীর আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণের ঘটনায় ৫ জন জড়িত জানিয়ে র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, মুক্তিপণের জন্যই ডাকাতির সঙ্গে শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৪ জনকে ধরার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। শুধু মালামাল নিয়েই ক্ষান্ত থাকেনি তারা; নিয়ে যায় সেই বাসার আট মাসের শিশু জাইফাকেও।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শিশুটিকে উদ্ধারে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শিশু জাইফাকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করে র‌্যাব। সেইসঙ্গে গ্রেফতার করা হয় ফাতেমা আক্তার শাপলা নামে অভিযুক্ত এক নারীকেও।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ওই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। অপহরণের ১ সপ্তাহ আগে শিশু জাইফার মায়ের সঙ্গে অফিসে যাতায়াত করার সময় গ্রেফতার হওয়া শাপলার পরিচয় হয়। এর সূত্র ধরে শিশু জাইফার মায়ের কাছে সাবলেট ভাড়া নেন শাপলা। বাচ্চাটিকে অপহরণ করে এর মাধ্যমে টাকা নেয়াই মূল উদ্দেশ্য ছিল তার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর