সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

Reporter Name / ১১৭ Time View / 5695 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মোঃ জাকির হোসেন,

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল ও তার ৮ সহযোগী। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা লাগে রুবেলদের বহনকারী মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত ভর্তি করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালে। আহতরা হলেন: রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাস চালক ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়ার যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে চিত্রনায়ক রুবেলের। তবে এখন তিনি শঙ্কামুক্ত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর