শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

Reporter Name / ১৪৪ Time View / 9557 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে শ্রমিক পল্লীর ২০টি কক্ষ।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার জিরানী নবী টেক্সটাইল এলাকার আমাজন নিটওয়্যার লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় আমাজন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। সোমবার স্থানীয় ডরিন নামে আরও একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়৷ পরে বেক্সিমকো কারখানার কয়েক’শ শ্রমিক আমাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ করে রাখতে বলে। এসময় আশপাশের বাসিন্দারা মোবাইলে ভিডিও করলে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১ টা পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছায় সবকিছু পুড়ে গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর