শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

জাকারিয়া পিন্টুর মৃত্যুতে মেজর মান্নানের শোক

Reporter Name / ৭৯ Time View / 1455 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের গর্বিত অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। ফুটবল খেলার মাধ্যমে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরিতে অনন্য ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল।

তাঁর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। এবং ১২টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের হাতে।

মেজর মান্নান বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ফুটবল খেলাকে তিনি গৌরবজনক উচ্চতায় নিয়ে যান। জাতি হিসাবে আমরা একজন নিখাদ দেশপ্রেমিক ক্রিড়া সংগঠক হারালাম। আমরা তাঁর কথা শ্রদ্ধার সাথে স্মরণে রাখব। পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর