প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘নতুন বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। প্রাথমিক পাঠ্যপুস্তকেও খুব বেশি পরিবর্তন হবে না’

নিজস্ব প্রতিবেদক,
সোমবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি দুর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষকরা সরকারি কর্মকর্তা, চাকরিবিধি অনুযায়ী তারা সরাসরি রাজনীতি করতে পারেন না। এ নিয়ে তাদের ১০ মাসের একটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগে শিক্ষক নিয়োগ ও বদলীতে নানান অভিযোগ ছিলো এখন কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে বদলি পদায়ন হয়।
তিনি আরও বলেন, ‘হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকট দূর করতে চেষ্টা করা হচ্ছে। দুর্গম হাওর এলাকার শিক্ষকদের জন্য হাওর ভাতা আবারও যাচাই-বাছাই করে চালু করা হবে।’