বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন কর্মসূচি দিলো তিতুমীর শিক্ষার্থীরা

Reporter Name / ১৪৪ Time View / 9940 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজে ফিরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয় থেকে আগামীকাল সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না বলেও জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

এরআগে, বেলা ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর মহাখালী হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল। 

পরে আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তারা অনশন কর্মসূচি পালন করেন। সবশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর