রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

যুদ্ধের ১০০০ দিন: পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের

Reporter Name / ১৩৬ Time View / 142 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে, মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ডিক্রিতে সই করার মধ্য দিয়ে, পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত হলে একটি অ-পারমাণবিক রাষ্ট্রে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরও বিস্তৃত করেছেন পুতিন। 

প্রতিবেদন মতে, মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১০০০তম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন। 

এদিকে, ইউক্রেনকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রেমলিন। বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের কোনো প্রভাব পড়বে না যুদ্ধে। 

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, 

‘পশ্চিমা সহায়তা (ইউক্রেনকে) আমাদের অভিযানের ফলাফলকে প্রভাবিত করতে পারবে না। এটি অব্যাহত রয়েছে এবং সম্পূর্ণ হবে।’

ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর