বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সীমান্ত পথে ভারতে পালানোর সময়, আওয়ামী লীগের প্যানেল মেয়র বিজিবির হাতে আটক।

Reporter Name / ১০৪ Time View / 5544 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

মোঃ জাকির হোসেন,

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমানকে (৬০) কে  গ্রেফতার করেছে। শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ঐ আসামিকে জিজ্ঞাসাবাদকালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।

গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর