সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কুয়েতে বিশ্বজয়ী ৪ বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা

Reporter Name / ২৮২ Time View / 2203 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিশ্বজয়ী ৪ বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ ইসলামি ঐক্য সংস্থা। হাফেজদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (১৮ নভেম্বর) এশার নামাজের পর কুয়েতের মসজিদ নাসের আল হামাদে (হাসবিয়া বড় মসজিদ) এ সংবর্ধনা দেয়া হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী বাংলাদেশের হাফেজ মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ কারী আবুজর গিফারী ও হাফেজ আনাস মাহফুজকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আল-নাজাত চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান শায়েখ ফয়সাল আব্দুল আজিজ আল জামিল।

তিনি বলেন, ‘হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রস্তুত করার মধ্য দিয়ে যে চর্চা ও অধ্যবসায় তৈরি হয় তা প্রতিযোগীদের মননে ইসলামি মূল্যবোধ তৈরি করে। এ ধর্মীয় মূল্যবোধ তাদের নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের খতিব, বাংলাদেশ ইসলামি ঐক্য সংস্থার উপদেষ্টা শায়েখ নুরুল ইসলাম।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর