শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের

Reporter Name / ১৯৪ Time View / 9528 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। মার্কিন ধনকুবের ইলন মাস্কের এ মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) এ রকেট উৎক্ষেপণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক,

এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ দেখেন। 

স্পেস এক্স দাবি করেছে, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্পেস এক্স পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে।

মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে।

রকেট উৎক্ষেপণের সময় ট্রাম্পের উপস্থিতি তাদের দুজনের (ট্রাম্প ও মাস্ক) মধ্যের ঘনিষ্ঠতার জানান দেয়। ইলন মাস্ক এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার নির্বাচনী প্রচারণায় ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর