শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সকল ছাত্র সংগঠনের

Reporter Name / ১১৮ Time View / 6110 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সকল ছাত্র সংগঠন। বলেছে, কোনো ফরমেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে, তাতে আওয়ামী লীগের ব্যপক অর্থায়ন রয়েছে। কোনো ফরমেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ।

এসময় আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেয়া হয়। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দিবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একতা এই স্বাধীনতা এনে দিয়েছে। তা নষ্ট করতে অনেকেই ষড়যন্ত্র করছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন কোনো কাজ করা যাবে না।

ছাত্র পরিচয়ে আন্দোলনে অনেকে নাশকতা করছে জানিয়ে তিনি বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা।

গেলো ১৬ বছরে ব্যাংকের সব টাকা পাচার হয়ে গেছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগের সময়ে সুবিধাবাদী সকলের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যেই এসেছে। তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে বাদ দিতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর