বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

Reporter Name / ১৪১ Time View / 3464 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় বিএনপির দুই গ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় ও আইনশৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর