রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ: রুমিন ফারহানা

Reporter Name / ১৭৭ Time View / 6244 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, ফ্যাসিবাদমুক্ত হলো। আমরা মানবাধিকার ফিরে পেলাম। আমরা বাকস্বাধীনতা ফিরে পেলাম। গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পেলাম। এখন এই দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে আকস্মিক সময় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো অফিস পরিদর্শনকালে সময় সংবাদকে এসব কথা বলেন।

রুমিন বলেন, ‘জনগণের বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। স্বাধীনভাবে তার মতামত দিতে পারবে এবং গণমাধ্যমগুলো যারা নানা রকম ভয়ে গত ১৫ বছর অনেক সত্য বলতে পারেনি, সেই জায়গাটিতে একটি বিরাট পরিবর্তন আসবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, যুগ্মসাধারণ সম্পাদক এবিএম মমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর