রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

পিরোজপুরে ইয়াবাসহ নারী টিকটকার গ্রেপ্তার

Reporter Name / ১৪৮ Time View / 6361 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

পিরোজপুরের নেছারাবাদে মাদক বিক্রির সময় নারী টিকটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। এর মধ্যে সাথী টিকটকার হিসেবে পরিচিত।

রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বিক্রি করছিল তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদককারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর