বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সার্টিফিকেট তুলতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

Reporter Name / ১৫৩ Time View / 3056 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সার্টিফিকেট তুলতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মালেক।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, জিয়া হলের সামনে থেকে কিছু ছাত্র ফিরোজকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তাকে মতিহার থানাহাজতে রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজ মাহমুদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, শুক্রবার রাতে আহত ছাত্রলীগের এক নেতাকে চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর