শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিকল্পধারার পক্ষ থেকে সংস্কার কমিশনে দুটি প্রস্তাবনা পেশ

Reporter Name / ৯০ Time View / 6860 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরকৃত দুটি প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আজ ৪ ডিসেম্বর জমা দেয়া হয়েছে।নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনায় বিকল্পধারা বলে, নির্বাচনে মাত্রারিক্ত ব্যয় নির্বাচনকে কুলুষিত করছে তাই নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে নির্বাচন ব্যয় কমিয়ে আনতে হবে। এজন্য তারা প্রযুক্তি নির্ভর প্রচার-প্ররোচনা এবং ভোট প্রদানের উপর গুরুত্ব আরোপ করে। তারা বলেন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলের ভোটের মাধ্যমে করা যেতে পারে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা দেয়া যেতে পারে যাতে তারা সব ধরনের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারেন।

সংবিধান সংস্কার প্রস্তাবনায় তারা বলেন, সংসদের মেয়াদ হবে চার বছর। কোন ব্যক্তি রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদানের স্বাধীনতা থাকবে। তবে যে কোন অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না। সংসদের কার্যক্রম গতিশীল ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধীদল থেকে মনোনীত হবেন। যেকোন প্রকার ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কার্যকলাপ অপরাধ হিসেবে গণ্য হবে। তারা বলেন, দুর্নীতি দমন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে ন্যায়পাল নিয়োগ দিতে হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ধর্মীয় মূল্যবোধ সচেতন শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানের পর্যায়ে উন্নতি করা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর