মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

হাইকমিশনে হামলা-ভাঙচুরের মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদারের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১৪৯ Time View / 1748 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার। তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, সোমবারের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংগ্রাম সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উচ্ছৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত অবস্থান উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে, যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে।

ভারত সরকার গত ৫৩ বছর ধরে বাংলাদেশে আধিপাত্য চালিয়ে আসছে। তারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে।

খোকন জমাদার আরো বলেন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর