শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়তে নির্দেশ দিল্লির

Reporter Name / ১৬৪ Time View / 4381 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করেই সংঘাত তীব্র হয়েছে। কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একাধিক শহরের দখল নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। তাদের ঠেকাতে পাল্টা হামলা চালাচ্ছে সামরিক বাহিনীও। চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। একইসঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে দিল্লি।

এ বিষয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হলো। +963 993385973 এ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এ ছাড়াও রয়েছে ইমেল আইডি hoc.damascus@mea.gov.in। আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।’

এর আগে শুক্রবার বিকেলেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের ওপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। তিনি জানান, এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে অনেকেই সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর