সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, বল্লমের আঘাতে যুবক নিহত

Reporter Name / ১৬২ Time View / 8370 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

মৌলভীবাজারের রাজনগরে খালে মাছ ধরা দিয়ে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এ ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধপূর্ণ খালে মাছ ধরতে যান এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। বাগ্‌বিতণ্ডার জেরে একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খাঁ। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার নানু মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি সাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর