শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আশুলিয়ায় ২২ কারখানায় সাধারণ ছুটি

Reporter Name / ১০২ Time View / 8537 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিকদের অব্যাহত আন্দোলন ও কর্মবিরতির মুখে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা যদিও কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন, কেউবা কারখানা থেকে বেরিয়ে গেছেন।

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে রেখেছেন।

আরেকটি সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে, ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে, হামীম ও নীট এশিয়ার শ্রমিকরা অলরেডি কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ অন্য কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে আছেন।

এছাড়াও কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় গতকালের (১০ ডিসেম্বর) ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এই কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি।

এর আগে শ্রমিকদের কর্মবিরতির কারণে মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছে। তবে কোনো ধরনের অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

তিনি আরও জানান, কাজ না করায় অন্তত ২২টি তৈরি পোশাক কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর