বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

শুধু ক্ষমতা নয়, পাল্টে গেল সিরিয়ার পতাকাও

Reporter Name / ৪১৪ Time View / 118 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

শুধু স্বাধীনতা নয়, সরকার পতনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু দেশের পতাকা। তেমনি বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আসাদ পরিবারের পতনে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার পতাকাও। এরই মধ্যে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় দূতাবাসগুলোতেও উড়ছে দেশটির নতুন এই পতাকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইকালীন সরকারি পতাকা বাদ দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো। আসাদের পতনের পর সে পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

এরই মধ্যে ইস্তাম্বুল ও প্যারিসের সিরীয় কনস্যুলেটেও পাল্টানো হয়েছে আসাদ সরকারের আমলে থাকা পতাকা। পরিবর্তে উড়ানো হচ্ছে বিদ্রোহীদের বিপ্লবী পতাকা।

নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষি খাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে। সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট এবং সংগ্রামকে প্রতিফলিত করে।

পতাকায় থাকা তিনটি তারা সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল- দামাস্কাস, আলেপ্পো এবং দেইর ইজোরের প্রতিনিধিত্ব করে। এ অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর