মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

Reporter Name / ১৪৫ Time View / 5467 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন শিল্পীর স্বামী সারোয়ার এ আলম।

পাপিয়া দীর্ঘদিন ধরে মারণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। এবার আর শেষ রক্ষা হলো না এই শিল্পীর।

পাপিয়র স্বামী সারোয়ার জানান, আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে চিকিৎসক পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তার লাইফ সাপোর্ট খুলে দেন। এরপর তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা করে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলেও জানায় শিল্পীর স্বামী।

একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী ক্যানসারে আক্রান্ত হয়ে তিন বছর ধরে ভুগছিলেন। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে নিয়েছেন চিকিৎসাও। তবে এবার থামতে হলো। ৭১ বছর বয়সেই পাড়ি দিতে হলো অনন্তকালে।

পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র–অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন। তার গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাইরে টেলিগ্রাম’।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর