সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

Reporter Name / ৯১ Time View / 134 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে ওপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতি হবে। আর যে কোটা ছিল তা ৫০ শতাংশ করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ।

বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।

মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর