মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শার্শা সীমান্তের ইছামতী নদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার 

Reporter Name / ১৩২ Time View / 651 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

জাকির হোসেন,

যশোরের শার্শা পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মোঃ সাবুর আলী(৩৫) ও জাহাঙ্গীর কবির (৩৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার। 

১৮ ই ডিসেম্বর ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে,বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের  মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর লাশ পাওয়া যায়। উপর দিকে পাঁচভুলট সীমান্ত 

এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ  ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এর

লাশ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড  ২১ বিজিবি সদস্যরা।

এ বেপারে জাহাঙ্গীর কবির এর ভাই বলেন আমার ভাই ১৫ বছর ধরে ভারত থাকেন সেখানকার মেয়েকে বিয়ে করে ঐ দেশের নাগরিক হয়ে বসবাস করে,তার একটি কন্যা সন্তান আছে। সে কয়দিন আগে ভারত থেকে বাড়ি আসে, গতরাতে সে ভারতে যাওয়ার সময় এঘটনাঘটে।

সাবুর আলীর স্ত্রী হাসি বেগম বলেন,একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে পরে আমি একটি ইজিবাইক  নিয়ে সেখানে যেয়ে দেখি আমার স্বামী মটিতে পড়ে আছে, তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে তিনি মারা যান। তিনি আরও বলেন আমার দুটি কন্যা সন্তান আছে। আমার সংসারে একমাত্র আয়ের উপার্জন  ব্যক্তির ছিলেন এখন আমার এই বাচ্চা দুইটা নিয়ে কিভাবে চলবো। 

তবে স্থানীয়রা বলছেন তাদেরকে ভারতীয় বিএসএফ পিটিয়ে মেরে ফেলে রেখে গেছেন বাংলাদেশ সীমান্তে। 

২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আহমেদ জানান, সকালে পাঁচভুলট মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর