বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name / ৩৭৮ Time View / 7989 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডএফ)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেনব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাত গান এলাকায় পার্কিং করা গাড়ির ওপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের মাগেন ডেভিড আদমের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, একই এলাকার একটি স্কুলেও শার্পনেল পতিত হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে দেশটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এ হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন-২ নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর