বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Reporter Name / ১২৮ Time View / 5492 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা রাজশান এলাকার সারমিন আক্তার (২৯), হাটাহাজারী এলাকার ফিরোজ আহমদ (৪৫) ও তাদের শিশু সন্তান, টইটং ইউনিয়নের ধন্যাকাটা আবদুল্লাহপাড়া নতুনপাড়ার মৃত ছৈয়দ আহমদের পুত্র সিএনজি অটোরিকশাচালক মনিরুল মান্নান (২২) ও পেকুয়া উপজেলার উজানটিয়া সোনালী বাজার এলাকার মৌলভী আব্দুর রহমান (৫৫)।

স্থানীয়রা জানান, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়। আহত শিশুকে চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি আটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর