বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

Reporter Name / ১২২ Time View / 731 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

উপদেষ্টা এএফ হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এএফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুৎ হননি। তার মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শুন্যতা সৃষ্টি হলো।

বিএনপি মহাসচিব শোকবার্তায় এএফ হাসান আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর