শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন ফখরুল

Reporter Name / ১৪২ Time View / 7563 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, হাসান আরিফ শুধু স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রে উত্তরণের যে কাজ শুরু হয়েছে, সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল। আমি বিশেষ করে আমার একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার মৃত্যুতে চলমান সংস্কার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, কার্যক্রম ওটা চলছে, চলবে। বেশি সমস্যা হবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর