মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে, দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

Reporter Name / ১১৯ Time View / 8581 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

জাকির হোসেন,

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্বদেশে ফেরতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি,ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো।

জানা যায়, দীর্ঘ ৭ বছর জেল খাটার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ, ৯ ডিসেম্বর ঢাকা থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্র/নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/ এক্স ১০০৭৮৮৫ মূলে ভারতের উত্তর ২৪ পরগণার পশ্চিম বঙ্গের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন ব্যুরোর সিনিয়র কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত “বেনাপোল-পেট্রাপোল” আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর