মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শরীয়তপুরে কানাডা প্রবাসীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৩৬ Time View / 3595 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

জেলা প্রতিনিধি শরীয়তপুর।শরীয়তপুরে কানাডা প্রবাসী আতাউর রহমান খানের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সদর উপজেলার সুবেদার কান্দি এলাকায় সামাজিক সংগঠন আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।

এসময় শীতবস্ত্র পেয়ে জুলেখা বিবি বলেন, আমাদের এলাকার অনেকেই বিদেশে থাকেন। কিন্তু একমাত্র আতাউর খান আমাদের অনেক ভালো জানেন, খোঁজ খবর রাখেন। কুরবানীর সময় মাংস দেন, টাকা দিয়েও সাহায্য করেন। গতবারের মতো এবারও আমাদের কম্বল দিয়েছেন। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। তিনি যেন সবসময় আমাদের মতো গরিব মানুষের পাশে থেকে সাহায্য করতে পারেন।

কম্বল পেয়ে সফরজান নামের আরেক নারী বলেন, শীতের কম্বলটা পেয়ে অনেক ভালো লাগছে। প্রতিবছর তিনি যেন আমাদেরকে এভাবেই সাহায্য করতে পারেন সেই দোয়া করি।

সংগঠনটির সভাপতি সুরুজ আহম্মেদ খান বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে কানাডা প্রবাসী আতাউর রহমান খান সংগঠনটির মাধ্যমে সামাজিক কাজ করে আসছেন। প্রতিবছর শীতকালে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবছর শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এলাকায় ১২০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়েছে। আগামীতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর