শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শার্শায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-৫

Reporter Name / ৩৫৫ Time View / 3175 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

জাকির হোসেন,শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৪ জন আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রবিউল ইসলাম।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, আওয়ামীলীগ কর্মী উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১), উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ রহিমের ছেলে ওয়াসিম (৪২), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮) এবং মানব পাচার মামলার পরোয়ানাভূক্ত আসামী পানবুড়ি গ্রামের রহমতুল্লা রহমতের ছেলে হেকমত আলী (৪৫)।

ওসি কে. এম রবিউল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪ জন আওয়ামীলীগ কর্মী এবং একজন মানব পাচার মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। বুধবার দুপুরে আটককৃতদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর