বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, বিশ্বাস ফখরুলের

Reporter Name / ১২৯ Time View / 1132 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরক্ষপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিজেদের আশাবাদ ও বিশ্বাসের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করে নিয়ে আসবে।

সংস্কার জিয়াউর রহমান শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, একটি বদ্ধ একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র। এটা এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়ত জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল সকল সংবাদপত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করবার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ইতিহাস তারা পনেরো বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা, কেউ ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্ত চিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর